জামিন পেলেও কারামুক্তি পাচ্ছেন না ইভ্যালির রাসেল
রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেডের প্রতিষ্ঠাতা মো. রাসেলকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
তার আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (৬ জুন) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করীম।
তবে রাসেলের বিরুদ্ধে আরও মামলা থাকায় তিনি এখনই কারামুক্তি পাচ্ছেন না।







